বড়লেখা: বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, দেশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে নিতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে গ্রাহকরা সহজে, দ্রুত ও নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। এতে নগদ টাকা বহনের ঝুঁকি ও লেনদেনের সময় কমবে। একই সঙ্গে ব্যবসায়ীদের আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল ব্যাংকিংয়ের আওতায় আনতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ জন্য ব্যবসায়ী, গ্রাহকসহ সর্বস্তরের মানুষকে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে হবে।
তিনি মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ র্যালিতে অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উপায়ের উদ্যোগে অতিথিদের জন্য একটি স্টল স্থাপন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা দেবজ্যোতি পালের সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক তানভীর আহমেদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, ইউসিবি পিএলসির হেড অব ডিজিটাল ব্যাংকিং অ্যান্ড ট্রান্সফরমেশন গোলাম ইয়াজদানী, সিলেট আঞ্চলিক প্রধান মোহাম্মদ নজরুল ইসলাম, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুর, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম এবং সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত প্রমুখ
12:07 am, Wednesday, 4 November 2026
News Title :
ডিজিটাল লেনদেনে স্বচ্ছতা বাড়াবে বাংলা কিউআর: শফিকুল ইসলাম
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:38:20 pm, Tuesday, 3 November 2026
- 5 Time View
Tag :
Popular Post
























