12:25 am, Wednesday, 4 November 2026

প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিক সাইফুরের

সিলেট সংবাদদাতা: সিলেটে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে সাইফুর রহমান নামের এক যুবক নিহত হয়েছে। সিলেটের ওসমানীনগরে সাদিপুর ইউপির শেরপুর টোলপ্লাজায় সোমবার (২ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান (২৪) সাদিপুর ইউপির সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সাইফুর রহমান ছিলেন হত্যাকাণ্ডে অভিযুক্ত সেজু আহমদের সম্পর্কে ফুফাতো ভাই। সেজুর ১৯ বছর বয়সী মেয়ের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সাইফুরের। চার মাস আগে ওই মেয়েকে নিয়ে পালিয়ে যান তিনি।
তবে তাদের সম্পর্ক মেয়ের পরিবার মেনে নেয়নি।
পরে মধ্যস্থতাকারী, আত্মীয়স্বজন ও উভয় পরিবারের সম্মতিতে মেয়েকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়।
এ নিয়ে কোনো ধরনের বিরোধে না জড়ানোর অনুরোধও করেন মধ্যস্থতাকারীরা।
জানা যায়, সোমবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে সাইফুর রহমান মোবাইল ফোনে কল পেয়ে শেরপুর টোলপ্লাজায় যান। সেখানে একটি দোকানে বসে গল্প করছিলেন। এসময় সাইফুরকে তার প্রেমিকার বাবা সেজু আহমদ হঠাৎ একটি ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

তাৎক্ষণিক স্থানীয়রা সাইফুরের পরিবারের সদস্যদের খবর দেন। তাকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুরের ভগ্নিপতি সরাজ মিয়া অভিযোগ করে বলেন, সেজু মিয়ার মেয়ের সঙ্গে আমার শ্যালকের প্রেমের সম্পর্ক ছিল। চার মাস আগে সেজু মিয়ার মেয়েকে নিয়ে সাইফুর পালিয়ে গিয়েছিল। দুই পরিবারের মধ্যে মধ্যস্থতায় মেয়েকে তার বাবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

বিষয়টি মীমাংসার পরও সোমবার রাতে প্রকাশ্যে শেরপুর টোলপ্লাজায় ছুরিকাঘাত করে সাইফুর রহমানকে হত্যা করা হয় বলে দাবি করেন তিনি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, প্রেমিকার বাবার ছুরিকাঘাতে সাইফুর নিহত হয়েছেন জানতে পেরেছি। মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালের মর্গে নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী

প্রেমিকার বাবার ছুরিকাঘাতে প্রাণ গেল প্রেমিক সাইফুরের

Update Time : 05:51:25 pm, Tuesday, 3 November 2026