10:54 am, Wednesday, 12 August 2026

জ্বালানী তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ।

স্টাফ রিপোর্টার : জ্বালানি তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান কর্মসূচি মৌলভীবাজারে পালন করা হয়।
১১ দলীয় ঐক্য মৌলভীবাজার জেলার উদ্যোগে অদ্য ৬ আগস্ট ,বৃহস্পতিবার ,সকাল ১১.৩০টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল সহকারে মাননীয় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারক লিপি গ্রহণ করেন ডিডি, এলজি,মৌলভীবাজার রুবেল মাহমুদ।তিনি অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এ স্মারকলিপি পৌঁছে দিবেন বলে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
১১ দলীয় ঐক্যের জেলার আহবায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার
জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী, জেলা জামায়াত সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, এনসিপি জেলা সেক্রেটারী মোঃ রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ আলাউদ্দিন শাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিস কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, মৌলভীবাজার পৌর জামায়াত আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মোঃ ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদ প্রমুখ।
১১দফা দাবি নিয়ে প্রকাশিত লিফলেট পথচারীদের নিকট আজ প্রেসক্লাব চত্বরে বিতরণ করা হয়। স্মারক লিপি প্রদানের পূর্বে প্রেসক্লাব চত্বরে সমাবেশে ১১দলীয় ঐক্য জেলা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি দিন দিন জনগণের নাগালের বাহিরে চলে যাচ্ছে। জন দুর্ভোগ বাড়তেছে। সারাদেশে জনগণের অনেক কষ্ট হচ্ছে । দিন দিন সমস্যা বাড়তেছে। নিত্যদিনের এ সমস্যা সমাধানে সরকার কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করছে না। এতে মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নামতেছে। একটা সময় আসবে জনগণকে সামাল দেয়া যাবে না। তাই অবিলম্বে এই সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য ১১ দলীয় নেতৃবৃন্দ জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
১১ দলীয় নেতৃবৃন্দ স্মারকলিপিতে ১১দফা দাবী উল্লেখ করেন।কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি কষ্ট করে আসার জন্য তিনি সকলকে অভিনন্দন জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

গিয়াস নগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ত এর জনগন মেম্বার হিসাবে শামীম আহমদ চান।

জ্বালানী তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান ।

Update Time : 09:29:32 am, Tuesday, 11 August 2026