4:50 am, Thursday, 5 November 2026

কুলাউড়ার লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা ও নবীনবরণ

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা এবং নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজের প্রদর্শক সমরেশ দাশের সঞ্চালনায় এবং কলেজ গভর্নিং বডির সভাপতি জামিল আহমদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত ব্যক্তি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব এস এম জামান মতিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, জেলা বিএনপির মহিলা সম্পাদিকা সুফিয়া রহমান ইতি এবং কলেজ গভর্নিং বডির সদস্য উস্তার মিয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক হেলাল খান, গোলাপ মিয়া এবং পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সম্পাদক আহমদ উর রহমান খান মুরাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হুসেন।

এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, অভিভাবক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে কলেজের কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে নবীন শিক্ষার্থীদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

শিক্ষা অফিসে ঢুকে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

কুলাউড়ার লংলা কলেজে এমপি শকুকে সংবর্ধনা ও নবীনবরণ

Update Time : 11:23:22 am, Wednesday, 4 November 2026