12:42 am, Thursday, 19 November 2026

ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জ শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার, প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে
সিলেটের ফেঞ্চুগঞ্জে একটি বসতবাড়ি থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন Save Wildlife and Nature (SWAN)-এর মৌলভীবাজার ইউনিট।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সারকারখানা এলাকার পি.পি.এম. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সহিদ (এম.কম., বি.এড.)-এর নিজ বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা সাপটি পদ্ম গোখরা (Monocled Cobra) প্রজাতির। এ সময় একটি সাপ উদ্ধার করা হয়।
উদ্ধার কার্যক্রমে দায়িত্ব পালন করেন SWAN-এর মৌলভীবাজার ইউনিটের রেসকিউ কো-অর্ডিনেটর ইব্রাহিম মিয়া। এ কার্যক্রমে সহযোগিতা করে সিলেট বন বিভাগের কুলাউড়া রেঞ্জ।
উদ্ধারকারীরা জানান, সাপটিকে নিরাপদে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই সাপ দেখলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে অভিজ্ঞ উদ্ধারকারী দলকে খবর দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ফেঞ্চুগঞ্জে শিক্ষকের বাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

Update Time : 03:42:48 pm, Wednesday, 18 November 2026