জুড়ী প্রতিনিধি : অতিথি পাখির কলকাকলিতে মুখরিত দেশের ঐতিহ্যবাহী হাকালুকি হাওর। প্রতি বছরের ন্যায় এবারও ওরা ছুটে আসছে। গরম আবহাওয়ায় খাবারের নিশ্চয়তা পেতে। পুরো শীত মওসুম এরা উড়ে বেড়াবে হাকালুকি হাওরের এ বিল থেকে ও বিলে। আর বসন্তের শুরুতেই তাদের অস্থায়ী নিবাস গুটিয়েনিজ নিজ দেশের আপন নীড়ের উদ্দেশে উড়াল দেবে। শীত মওসুম এলেই অতিথি পাখির আগমনের অপেক্ষায় থাকেন পাখিপ্রেমিরা, পাখিদের এমন মুখরিত দৃষ্টিনন্দন এ অপরূপ দৃশ্য দেখতে। একদিনের জন্য ওরা হাওরপাড়ের হিজল, করচ, বরুন, আড়াং গাছেই গড়ে তোলে তাদের অস্থায়ী নিবাস। দুপুর বা বিকেলে পাখিদের খাবার নিয়ে ঝগড়া কিংবা খাবার সংগ্রহের দৃশ্য এখন হাকালুকির কয়েকটি বিলে। হাকালুকি হাওরপাড়ের স্থানীয় অধিবাসীরা জানালেন, ইতোমধ্যেই বড় বড় দলে হাওরের পিংলা, চাতলা, পরতী, চৌকিয়া, হাওর খাল, মালাম, গৌড়কুড়ি, নাগুয়া, তুরল, ফুটবিলে নানা জাতের নানা রংয়ের অতিথি পাখিদের দেখা পাওয়া যায়। আরো অল্প ক’দিন পর পাখিদের কিঁচিরমিচির আওয়াজে হাওরপাড়ের চারপাশ মুখরিত হয়ে উঠবে। নাম প্রকাশে অনিচ্ছুক ভূকশিমইল, সুজানগর ও জায়ফরনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা জানালেন, তাদের প্রতিবেশী অনেকেই এসব বিলে নানা কায়দা-কৌশলে ফাঁদ পেতে জাল ও বিষটোপ দিয়ে প্রতিদিন ভোর, বিকেল ও রাতের আঁধারে পাখি ধরছে পাখি শিকারীরা। এসব পাখি স্থানীয় ভোজন রসিকদের নিকট বিক্রি করা হচ্ছে। এছাড়া হাওরপাড়ের পাশ্ববর্তী বাজার কিংবা মৌলভীবাজার, সিলেট বিভাগীয় শহরেও বিক্রি করা হচ্ছে এসব পাখিদের। প্রত্যক্ষদর্শীরা আরো জানান, নানা সাংকেতিক ভাষা ব্যবহার করে তাদের সহযোগীদের নিয়ে পাখি ধরেও বিক্রি করে। বাংলাদেশ কৃষক সমিতির সহ-সভাপতি ‘হাওর বাঁচাও, কৃষক বাঁচাও” সংগ্রাম পরিষদ সভাপতি সিরাজ উদ্দিন আহমদ বাদশা জানান, শীতের পাখিগুলো সবেমাত্র আসতে শুরু করেছে। এ সুযোগে এক শ্রেণীর অসাধু পাখি শিকারীরা ওদের নিধনে ওঁৎ পেতে আছে। এদের কবল থেকে অতিথি পাখি রক্ষায় সংশ্লিষ্টদের দ্রæত পদক্ষেপ নেয়া প্রয়োজন।
7:12 am, Friday, 22 May 2026
News Title :
অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাকালুকি হাওর
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:01:49 am, Saturday, 11 January 2025
- 221 Time View
Tag :
Popular Post

























