7:43 am, Wednesday, 7 October 2026

অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

ডেস্ক রিপোর্ট::অনলাইনে কেনাকাটার একটি সাইটে প্রতারণার অভিযোগে প্রতারক দলের সদস্য রবিউল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তবে প্রতারক চক্রের মূলহোতা চীনা নাগরিক লি জিয়াং পলাতক রয়েছেন।

সম্প্রতি অ্যান্টি টেররিজমের ‘ইনফর্ম এটিইউ’ অ্যাপে এমন একটি কেনাকাটার অ্যাপসের বিরুদ্ধে অভিযোগ জানান এক ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় রাজধানীর মোহাম্মদপুর এলাকার সাতমসজিদ হাউজিং থেকে অনলাইন প্রতারণা চক্রের সদস্য রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। সেসময় গ্রেপ্তারের কাছ থেকে থেকে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ও বিভিন্ন অপারেটরের ১২টি সিম, পাসপোর্ট, ব্যাংক কার্ড, এনআইডিসহ ব্যাংকের চেক বই জব্দ করা হয়।

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে অ্যান্টি টেররিজমের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওয়াহিদা পারভীন চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, অনলাইনে কেনাকাটার একটি অ্যাপসে অ্যাকাউন্ট খুলে পণ্য কিনে অ্যাপসের স্টোরে রাখলে অধিক মুনাফা পাওয়া যাবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে ওই কেনাকাটা কোম্পানির কাছে সাড়ে তিন লাখ টাকার পণ্য কিনে তাদের অনলাইন স্টোরে রাখেন। পরে রবিউল ইসলাম তাদের স্টোরে পণ্য না রেখে প্রতারক চক্রের কাছে টাকা ভাগ করে দেন।

ওয়াহিদা পারভীন বলেন, প্রতারক চক্রের সদস্য গ্রেপ্তার হলেও মূল হোতা চীনা নাগরিক লি জিয়াং পলাতক রয়েছেন। রবিউলের তথ্যের ভিত্তিতে লি জিয়াংয়ের উত্তরার বাসায় অভিযান চালানো হলে বাসা থেকে এই চক্রের সদস্যদের প্রতারণার কাজে ব্যবহৃত ৩৫ টি এন্ড্রয়েড মোবাইল সেট, চারটি ল্যাপটপ, ২৪টি সিম কার্ডসহ ইউএসবি পোর্টের হাব জব্দ করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন অনলাইন প্রতারণার মূলহোতা চীনা নাগরিক লি জিয়াংসহ সাত আটজন প্রতারক পরস্পর যোগসাজসে ৭/৮ মাস যাবৎ এই অ্যাপ ও চাকরি দেয়াসহ নানা প্রলোভনের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এটিইউয়ের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

অনলাইনে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ১

Update Time : 06:43:27 am, Saturday, 25 November 2023