বিশেষ প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দরে অবৈধ ভারতীয় মুদ্রা দিয়ে জ্বালানি তেল কেনার চেষ্টার অভিযোগে একটি ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫২ বিজিবি। এ ঘটনায় ট্রাকের চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হলেও ট্রাকটি এখনো বিজিবির জিম্মায় রয়েছে।
বিজিবি সূত্র জানায়, আটক ভারতীয় ট্রাকচালকের নাম শ্রী নিখিল দাস (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলার কালাইন থানাধীন লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত জলধার দাস।
বিজিবি আরো জানায়, শ্রী নিখিল দাসের পাথরবাহী ট্রাক বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) অধীনস্থ শেওলা আইসিপি (ICP) দিয়ে ভারত থেকে বাংলাদেশে পাথর নিয়ে আসে। পাথর আনলোড করার পর ট্রাকটি ভারতে ফেরার পথে জ্বালানি সংকটে পড়ে। এ অবস্থায় তিনি বাংলাদেশে অবস্থিত ‘নাদিয়া স্টোর’ নামের একটি দোকান থেকে ভারতীয় মুদ্রা রুপি দিয়ে ডিজেল কেনার চেষ্টা করেন।
সরাইল রিজিয়নের প্রত্যক্ষ নির্দেশনায়, তেল পাচার রোধে, শক্ত গোয়েন্দা নজরদারির কারণে তেল পাচার প্রতিরোধ সম্ভব হয়।
৫২ বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় জ্বালানি তেলসহ যেকোনো ধরনের অবৈধ লেনদেন ও চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। একই সঙ্গে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা ও দুই দেশের প্রচলিত নিয়মনীতি অনুসরণ নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।
10:46 pm, Friday, 16 October 2026
News Title :
অবৈধ মুদ্রা দিয়ে জ্বালানি কেনার চেষ্টার অভিযোগ: ভারতীয় ট্রাক জব্দ করেছে ৫২ বিজিবি
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:14:01 pm, Saturday, 7 March 2026
- 870 Time View
Tag :
Popular Post

























