6:28 pm, Wednesday, 19 August 2026

অস্ট্রেলিয়া জয়ে দেশি কোচদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়ের পর জাতীয় দলের দেশি কোচিং স্টাফদের প্রশংসায় ভাসালেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দল হারলে কোচ ও নির্বাচকদের সমালোচনা করা হলেও জয় এলে তাদের অবদান অনেক সময় আড়ালে পড়ে যায়, এমন মন্তব্য করে দেশের কোচদের কৃতিত্ব প্রকাশ্যে তুলে ধরেছেন তিনি।

মাশরাফি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দল হারলে আমরা খুব সহজেই সিলেক্টর বা কোচিং প্যানেলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিই, কিন্তু দল জিতলে তাদের কৃতিত্বটা আড়ালে পড়ে যায়।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ জানানো প্রয়োজন বলেও উল্লেখ করেন সাবেক এই অধিনায়ক।

বিশেষ করে জাতীয় দলের দেশি কোচদের অবদানের কথা তুলে ধরে মাশরাফি লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর কয়েকজনকে ধন্যবাদ না দিলেই নয়, বিশেষ করে আমাদের দেশি কোচ যারা আছেন।’
বাংলাদেশ দলের কোচিং স্টাফে থাকা ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, বোলিং কোচ তালহা জুবায়ের, ফিল্ডিং কোচ আশিকুর রহমান এবং কম্পিউটার অ্যানালিস্ট শাওনসহ সংশ্লিষ্ট সবাইকে এই কৃতিত্বের অংশীদার হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মাশরাফি জানান, ‘আমাদের দেশি কোচদের যদি আরও সুযোগ এবং দায়িত্ব দেওয়া হয়, আমি বিশ্বাস করি তারা নিজেদের সামর্থ্য আরও ভালোভাবে প্রমাণ করতে পারবেন এবং দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারবেন।’

দেশি কোচদের পাশাপাশি দলের পেছনে থাকা প্রত্যেক মানুষের অবদানের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মাশরাফি।

তিনি বলেন, এই জয় শুধু ক্রিকেটারদের নয়, বরং দলের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে যুক্ত প্রত্যেক মানুষের।
নিজের আবেগও তুলে ধরে সাবেক এই অধিনায়ক লিখেছেন, ‘জয়টা শুধু ক্রিকেটারদের নয়, পেছনে থাকা প্রতিটি মানুষেরও।’

Tag :
About Author Information

Sirajul Islam

কলকাতায় নিউমার্কেট এলাকায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশি নিহত

অস্ট্রেলিয়া জয়ে দেশি কোচদের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি

Update Time : 08:19:13 am, Tuesday, 18 August 2026