মিজানুর রহমান :: United Kingdom Visas & immigration (UKVI) তালিকায় শীর্ষে থাকা ইএন গ্লোবাল এডুকেশন লিঃ প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা শহরে আয়োজন করতে যাচ্ছে ইউকে ইউনিভার্সিটিজ এডমিশন ডে ইভেন্ট ।
আগামীকাল বৃহস্পতিবার ( ৩১ মার্চ) সকাল ১০.৩০মিনিট থেকে বিকাল ৪ টা পর্যন্ত বেঙ্গল কনফারেন্স হলে এই ইভেন্ট অনুষ্টিত হবে।
ইংল্যান্ডে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষাজীবনে ভালো ফলাফলধারী যে কোন ছাত্র-ছাত্রী এই ইভেন্টে অংশ নিয়ে নিশ্চিত ১০০০ বৃটিশ পাউন্ড বৃত্তি সহ সর্বোচ্চ ৫০০০ পাউন্ড অথবা ৫০% পর্যন্ত বৃত্তিসহ ইংল্যান্ডে পড়তে যাওয়ার সুযোগ পেতে পারে।
এছাড়াও এই ইভেন্টে থাকবে বিনামূল্যে তাৎক্ষনিক ৬০টিরও বেশি স্বনামধন্য বৃটিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ এবং ইউকে ভিসা বিষয়ে ফ্রী সেমিনার এবং কাউন্সেলিং।

নিজস্ব প্রতিবেদক 


























