ডেস্ক রিপোর্ট : নরসিংদী: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশে বর্তমানে গ্যাস সংকটের মধ্যে আছে। এই সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। শিল্প উপদেষ্টা বলেন, দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে। গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া দুর্নীতির কথা উল্লেখ করে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান তিনি। এ সময় শিল্পসচিব জাকিয়া সুলতানা, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
10:27 pm, Friday, 16 October 2026
News Title :
আগামীতে সার উৎপাদন বাড়বে: শিল্প উপদেষ্টা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:21:23 am, Saturday, 14 December 2024
- 280 Time View
Tag :
Popular Post
























