স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেছেন, আগামী নির্বাচন ডিসেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুলের নেতেৃত্বে পুতুল নাচের আন্দোলন চলছে। খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী, তারা কখনও নির্বাচনে আসতে পারবেনা। এজন্য তারা কোনদিন কাউকে নির্বাচনে আসতে দিবে না। তিনি আওয়ামীলীগ নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ ও প্রতিরোধ করে বিএনপিকে গনতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে আসার আহবায়ন করেন।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা পরিষদের আয়োজেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও শোকাবহ আগস্ট মাস স্মরণে শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান, সেলাই মেশিন বিতরণ ও কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরের উল্লেখিত কথাগুলো বলে।
জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আব্দুল হক, পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন।
অনুষ্ঠানের শেষে ৫০০ জনকে নগদ টাকা, সেলাই মেশিন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি সহ অন্যন্য অতিথিরা।

নিজস্ব প্রতিবেদক 






















