11:02 pm, Thursday, 17 September 2026

আগামী ৭ ফেব্রুয়ারি জন্মভূমি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ৭ ফেব্রুয়ারি নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় আগমন করবেন। এ উপলক্ষে ওইদিন দুপুর ১২টায় কুলাউড়া শহরের নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ডা. শফিকুর রহমান।
সোমবার, ২৬ জানুয়ারি সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী। তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে মোট ৪টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, দুপুর ১২টায় কুলাউড়ায়, পরবর্তীতে সুনামগঞ্জে এবং বিকেলে সিলেট শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
ইয়ামির আলী আরও জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে।
এছাড়া কুলাউড়ার এ নির্বাচনি জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

আগামী ৭ ফেব্রুয়ারি জন্মভূমি কুলাউড়ায় আসছেন জামায়াত আমির

Update Time : 06:54:13 pm, Monday, 26 January 2026