10:55 am, Wednesday, 12 August 2026

আদর আজাদের ‘লিপিস্টিক’-এ ভারতের দর্শনা বণিক

বিনোদন প্রতিবেদক:  নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন সময়ের ব্যস্ত নায়ক আদর আজাদ। নাম ‘লিপিস্টিক’। বুধবার ছিল এই অভিনেতার জন্মদিন। বিশেষ এ দিনেই নতুন ছবিটি উপহার পান তিনি। অ্যাকশন ঘরানার এই ছবিতে আদর আজাদের বিপরীতে দেখা যাবে ভারতের দর্শনা বণিককে।

এই অভিনেত্রী ইতোমধ্যে বাংলাদেশের একাধিক ছবিতে কাজ করেছেন। কাজ করেছেন ভারতের দক্ষিণী ভাষার ছবিতেও। এবার তিনি জুটি বাঁধতে চলেছেন আদর আজাদের সঙ্গে।

স্মার্ট মাল্টিমিডিয়ার ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান। ‘লিপস্টিক’-এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘আমি সত্যিই সারপ্রাইজড। স্মার্ট মাল্টিমিডিয়া ও কামরুজ্জামান রোমান ভাই চমকে দিয়েছেন। জন্মদিনে অনেক রকম গিফট পেয়েছি। কিন্তু এই গিফটি আমার কাছে অন্যরকম স্পেশাল।’

সিনেমার পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, ‘লোকাল’-এ আদর আজাদের অভিনয় এবং লুক দেখেই আমি, আমার প্রযোজক ও রাইটারের পছন্দ হয়ে যায়। তারপর অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘লিপস্টিক’ সিনেমার জন্য কথাবার্তা এগুতে থাকে। এর ভেতর নায়িকাও চূড়ান্ত হয়ে যায়। শেষমেশ আদর আজাদের জন্মদিনে তাকে সাইন করানোর পরিকল্পনা করি।’

পরিচালক জানিয়েছেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই মাসের শুরু থেকেই ‘লিপিস্টিক’ সিনেমার শুটিং শুরু হবে। এদিকে, গেল ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমাটি। এতে তিনি শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

গিয়াস নগর ইউনিয়নে ৫ নং ওয়ার্ত এর জনগন মেম্বার হিসাবে শামীম আহমদ চান।

আদর আজাদের ‘লিপিস্টিক’-এ ভারতের দর্শনা বণিক

Update Time : 12:36:31 pm, Thursday, 11 May 2023