3:42 am, Thursday, 27 August 2026

আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : পরমাণু কর্মসূচি ও সামরিক পরিকল্পনা সংক্রান্ত গোপন নথিসহ জাতীয় নিরাপত্তার শত শত নথি অব্যবস্থাপনার অভিযোগের ঘটনায় আদালতে হাজির হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ফ্লোরিডার মিয়ামির ফেডারেল আদালতে ওই বিষয়ে শুনানি হবে। এতে অংশ নিতে আগেভাাগেই সে এলাকায় পৌঁছেছেন তিনি।

বিবিসি বলছে, নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন ট্রাম্প। সেখান থেকে তিনি মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে যান। স্থানীয় সময় সোমবার সেখানেই রাত কাটিয়েছেন।

নথি-সংক্রান্ত ঘটনায় অভযুক্ত হওয়ার মধ্যদিয়ে চলতি বছরে দ্বিতীয়বারের মতো কোনো অপরাধে অভিযুক্ত হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ৪৯ পৃষ্ঠার অভিযোগপত্রে ট্রাম্পের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে গোপন নথিপত্র ফ্লোরিডার বাড়ির বলরুম ও গোসলখানায় রাখা এবং তদন্তকারীদের কাছে মিথ্যাচার।

ট্রাম্প নথি-সংক্রান্ত তদন্তে বাধা দেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে থাকা ট্রাম্পের ভাষ্য, তিনি কোনো ধরনের ভুল করেননি।

ট্রাম্পের ব্যক্তিগত সহকারী ওয়াল্ট নটার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআইয়ের কাছ থেকে আড়াল করার উদ্দেশ্যে নথিপত্র সরানোর অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।

ট্রাম্পই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে কেন্দ্রীয় আইনে অভিযুক্ত করা হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

যুক্তরাষ্ট্রের কান্ট্রি সংগীতের কিংবদন্তি ডলি পার্টন মারা গেছেন

আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

Update Time : 07:04:29 am, Tuesday, 13 June 2023