2:54 am, Friday, 22 May 2026

আন্দোলনের নামে রাস্তায় বসে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : আন্দোলনের নামে কেউ রাস্তায় বসে পড়লে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যদি আন্দোলনের নামে ভাঙচুর করেন, অগ্নিসংযোগ করেন কিংবা বসে থেকে রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করেন, তাহলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যা করার তাই করবে।
আজ বৃহস্পতিবার দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি এ সময় ১১ ফেব্রুয়ারি বিএনপি-আওয়ামী লীগের কর্মসূচি ও জামায়াতের অনুমতি প্রসঙ্গে বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা নির্বাচনের আগে অনেক কথাই বলবে এটাই স্বাভাবিক। পাশাপাশি অন্য দলও আছে, তারাও রাজনৈতিক কর্মসূচি দিতে পারে। এতে আমাদের কোনো সমস্যা নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ যদি জনগণের নিরাপত্তার কথা বলেন, তাহলে আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে আহ্বান রাখব তারা যেন জনদুর্ভোগ সৃষ্টি না করেন। রাস্তাঘাট বন্ধ না করেন। নগরবাসীর চলাচল বিঘ্নিত না করেন।
জনগণ বিরক্ত হয়, এমন কোনো কাজ না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, তারা রাজনৈতিক কর্মসূচি পালন করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আন্দোলনের নামে রাস্তায় বসে পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 11:06:19 am, Thursday, 9 February 2023