6:01 am, Friday, 16 October 2026

আফগান অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নবী

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে গড়ানো শেষ ম্যাচেও হেরেছে আফগানিস্তান। সেই সঙ্গে সেমির আশা বাঁচিয়ে রেখেছে অজিরা। ইনিংসের শুরুতে ধাক্কা খেলেও মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানের সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। তবে জবাবে অজিদের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে হেরেছে মোহাম্মদ নবীর দল। তাই বিশ্বকাপের এবারের আসরে দলটির যাত্রা এখানেই শেষ হচ্ছে।

টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার এই টালমাটাল সময়ে হঠাৎই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবী। নিজ দল আফগান বিশ্বকাপে ভালো পারফর্ম করতে পারিনি দাবি করে এমন হঠকারী সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড টুইটারে এক পোস্টে খোদ আফগান অধিনায়ক এই ঘোষণা দিয়েছেন।

pic.twitter.com/oSpzXxMFGB
— Mohammad Nabi (@MohammadNabi007) November 4, 2022

পোস্টে মোহাম্মদ নবী লিখেছেন, গত এক বছর ধরে আমাদের দলের পারফর্মেন্স বড় কোনো আসরে খেলার মতো ছিল না। এছাড়াও শেষ ট্যুরগুলোর কয়েকটিতে আমার সঙ্গে দলের সমন্বয়হীনতাসহ সিলিকশন টিমের মতবিরোধ থাকায় দল ভারসাম্যহীন হয়ে পড়েছিল।‍ এ জন্য আমি অধিনায়কত্বের পদ থেকে সরে আসছি, তবে দেশের হয়ে দল এবং ম্যানেজমেন্টের প্রয়োজনে অবশ্যই মাঠে খেলে যাব।

এর আগে শুক্রবার অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। পরে নির্ধারিত ২০ ওভারে ১৬৮ রানের বড় স্কোর দলীয় খাতায় যোগ করে অস্ট্রেলিয়া। জবাবে ১৬৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ উড়ন্ত সূচনাও করেন। তবে ইনিংসের তৃতীয় ওভারে আরেক ওপেনার উসমান ঘানি সাজঘরে ফিরেন। কিন্তু অপর প্রান্তে থাকা গুরবাজ নিজের স্বভাবসুলভ ব্যাটিং করে যান। ১৭ বলে ৩০ রান করা এই মারকুটে ব্যাটার শেষ পর্যন্ত কেন রিচার্ডসনের শিকার হন। সবমিলিয়ে পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪৬ রান সংগ্রহ করে আফগানরা। পরে মিডেল ওভারে গুলবাদিন নায়েবের ব্যাটে জয়ের স্বপ্ন দেখতে থাকে আফগানিস্তানের সমর্থকেরা। কিন্তু রান আউটের ফাঁদে পড়ে ২৩ বলে ৩৯ করেই প্যাভিলিয়নে ফিরেন নায়েব। শেষদিকে রশিদ খানের দুর্দান্ত ইনিংসে ম্যাচ আবারও জমিয়ে তুলেছিল আফগানিস্তান। তবে ২৩ বলে রশিদের ৪৮ রানের বিধ্বংসী ইনিংস আফগানদের জেতাতে ব্যর্থ হয়। ৪ রানের ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শেষ করে মোহাম্মদ নবীর দল।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

আফগান অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন নবী

Update Time : 07:29:29 am, Saturday, 5 November 2022