12:09 pm, Thursday, 6 August 2026

আবারও ভারত সীমান্তে চীনের সামরিক তৎপরতা

আন্তর্জাতিক ডেস্ক :: আবারও ভারতীয় সীমান্ত লাদাখে চীন সামরিক তৎপরতা শুরু করেছে। পূর্ব লাদাখের কাছে জিংজিয়াং প্রদেশের হোটান বিমানঘাঁটি থেকে আকাশে উড্ডয়ন করানো হয়েছে এইচ-২০ বোমারু বিমান বলে জানা গেছে। গত ৮ জুন থেকে শুরু হয়ে ২২ জুন পর্যন্ত চলছে। এ ঘটনায় নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে।

জানা গেছে, ভারত-চীন সীমান্তের কারাকোরাম পাসের উত্তর-পূর্বে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রয়েছে চীনের হোটান বিমান বাহিনীর ঘাঁটি। লাদাখের প্যাংগং হ্রদের ৪ নম্বর ফিঙ্গার এলাকা থেকে ওই বিমানঘাঁটির দূরত্ব মাত্র ৩৮০ কিলোমিটার। ফলে রাডারে প্রায় অদৃশ্য এইচ-২০ বোমারু বিমানের মহড়ায় রীতিমতো উদ্বেগ বেড়েছে ভারতের প্রতিরক্ষা মহলে।

বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই চীনা সেনাবাহিনীতে শামিল হবে এই যুদ্ধবিমান। মূলত ভারতের অত্যাধুনিক রাফালে ফাইটার জেটগুলোর মোকাবিলায় চীনের এই নতুন যুদ্ধবিমান মোতায়েন করতে তৎপরতা চালাচ্ছে বেইজিং। এ নিয়ে ভারত ও চীনের মধ্যে নতুন করে সংকট আরও বাড়বে।
খবর সংবাদ প্রতিদিন

Tag :
About Author Information

Sirajul Islam

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

আবারও ভারত সীমান্তে চীনের সামরিক তৎপরতা

Update Time : 08:49:59 am, Tuesday, 15 June 2021