10:08 am, Wednesday, 16 September 2026

আমার পিতার সন্ধান চাই-তানভীর হোসেন সাদিক

স্টাফ রিপোর্টার : গত ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে আমার পিতা মোঃ অমরুছ আহমদ নিখোঁজ রয়েছেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাঁর কোনো সন্ধান না পাওয়ায় আমরা পরিবার হিসেবে গভীর উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি। আমি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলাম। আমার রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিএনপি নেতা ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের দ্বারা বিভিন্ন ধরনের হুমকি বা চাপের মুখে ছিলাম। কারন আমি তাদের অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলাম বিগত কয়েক বছর যাবত। পরিবারের পক্ষ থেকে আমরা অভিযোগ করছি, তাঁর নিখোঁজ হওয়ার পেছনে বিএনপির নেতা ও বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সম্পৃক্ততা রয়েছে। এই অভিযোগ নিয়ে পুলিশের কাছে বারবার গেলেও পুলিশ আমাদের অভিযোগ আমলে নেয়নি বরং আমাদেরকে চুপ থাকার হুমকি দেয়। আরিফুল হক চৌধুরী বর্তমানে সিলেট-৪ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকারি ও সংবাদমাধ্যমের তথ্যেও তাঁর বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আমাদের প্রধান দাবি রাজনৈতিক প্রতিহিংসা নয়-আমার পিতাকে খুঁজে বের করা এবং প্রকৃত সত্য উদঘাটন করা।
আমাদের দাবি:
১. আমার পিতা মোঃ অমরুছ আহমদ এর নিখোঁজ হওয়ার ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে।
২. নিখোঁজ হওয়ার দিন থেকে তাঁর মোবাইল ফোনের তথ্য, যোগাযোগের রেকর্ড, সম্ভাব্য যাতায়াতের পথ এবং সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ আইন অনুযায়ী পরীক্ষা করতে হবে।
৩. পরিবারের পক্ষ থেকে যাঁদের বিরুদ্ধে সন্দেহ বা অভিযোগের কথা জানানো হয়েছে, তাঁদের বিষয়ে নিরপেক্ষভাবে জিজ্ঞাসাবাদ ও তদন্ত করতে হবে।
৪. কোনো ব্যক্তি রাজনৈতিক ভাবে প্রভাবশালী হলেও তদন্তের ক্ষেত্রে তাঁকে আইনের ঊর্ধ্বে রাখা যাবে না।
৫. আমার পিতা জীবিত থাকলে তাঁকে দ্রুত পরিবারে ফিরিয়ে দিতে হবে এবং তাঁর কোনো ক্ষতি হয়ে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
সত্য উদঘাটন হোক:
একজন স্বজনকে হারিয়ে তাঁর পরিবার শুধু অপেক্ষায় থাকতে পারে না। প্রতিটি দিন আমাদের কাছে অত্যান্ত অনিশ্চয়তার দিন। আমরা চাই না অনুমান, রাজ স্বাক্ষীর বক্তব্য বা পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে সত্যটি ডেকে যাক।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি-: ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে আমার পিতা নিখোঁজ হওয়ার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করুন (যদিও পুলিশ আমাদের কোন সাহায্য করছে না, তারপরও আমরা আশাবাদী)।
যদি আমার পিতা নিখোঁজ হওয়ার সঙ্গে কোনো ব্যক্তি বা দলের সম্পৃক্ততা থেকে থাকে, প্রমাণের ভিত্তিতে তাঁদের আইনের আওতায় আনা হোক। তাদের রাজনৈতিক শক্তি যেন এখানে মূখ্য না হয়ে দাঁড়ায় সেদিকে খেয়াল রাখুন।
আমাদের একটাই দাবি-
আমার পিতার সন্ধান চাই। সত্য জানতে চাই। ন্যায় বিচার চাই।

Tag :
About Author Information

Sirajul Islam

এসএসসির খাতা মূল্যায়নে সমস্যা ছিল, জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী

আমার পিতার সন্ধান চাই-তানভীর হোসেন সাদিক

Update Time : 11:33:00 pm, Friday, 20 September 2024