7:00 am, Wednesday, 7 October 2026

আরও ১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

ডেস্ক রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২৬৭ জনে। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যু ২৯ হাজার ৪৪০ জনেই অপরিবর্তিত থাকছে।
আজ রোববার (৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১২০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ৫৯৫ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার ৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৩০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

চোরাই মোটরসাইকেল, ০২টি গরু ও ০১টি প্রাইভেট কার উদ্ধার, ৩ জন গ্রেফতার

আরও ১৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Update Time : 11:17:33 am, Sunday, 8 January 2023