7:59 pm, Friday, 16 October 2026

ইয়ামি গৌতম কি রহস্যময়ী?

বিনোদন ডেস্ক : আসন্ন হরর-কমেডি সিনেমা ‘নাই নাভেল্লি’তে মোহিনী চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি গৌতম। যেখানে চেনা ছক ভেঙে ভিন্ন রূপে হাজির হবেন এই বলিউড অভিনেত্রী।

এই চরিত্রের মধ্য দিয়ে দর্শক ইয়ামির আরও প্রাণবন্ত, চঞ্চল ও মজার একটি দিক দেখতে পাবেন বলে জানিয়েছেন তিনি নিজেই।
তবে পর্দায় মোহিনীর আগমন যতটা স্বাভাবিক, গল্প এগোনোর সঙ্গে সঙ্গে উন্মোচিত হবে ততটাই রহস্যময় এক জগৎ।

তামিল নির্মাতা বালাজি মোহন পরিচালিত সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এক বিবৃতিতে নিজের চরিত্র নিয়ে ইয়ামি বলেন, ‘আমার এমন একটি দিক দর্শক দেখতে পাবেন, যা আরও প্রাণবন্ত, স্বতঃস্ফূর্ত ও আনন্দময়।

মোহিনী চরিত্রে কৌতুক, দুষ্টুমি ও শারীরিক অভিব্যক্তির অনেক সুযোগ রয়েছে। একজন অভিনেত্রী হিসেবে নিজের ওপর যে নিয়ন্ত্রণ থাকে, তা কিছুটা ছেড়ে দিয়ে মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী প্রতিক্রিয়া জানানোর স্বাধীনতা পেয়েছি।
অভিজ্ঞতাটি আমার কাছে বেশ সতেজ ছিল।’
মোহিনী চরিত্রটির অন্যতম বৈশিষ্ট্য তার স্বতঃস্ফূর্ত রসবোধ। চরিত্রটির অনেক প্রতিক্রিয়াই অপ্রত্যাশিত। ইয়ামির মতে, কখনো কখনো বেশি চিন্তা না করে নিজের স্বাভাবিক প্রবৃত্তির ওপর ভরসা রাখলেই তৈরি হয় মজার মুহূর্ত। পর্দায় চরিত্রটির এমন বৈশিষ্ট্য ফুটিয়ে তুলতে পেরে আনন্দিত তিনি।

সিনেমাটির গানে নাচের অভিজ্ঞতাও উপভোগ করেছেন এই অভিনেত্রী। সংগীত পরিচালক জি ভি প্রকাশ কুমারের সুর এবং বিজয় গাঙ্গুলির কোরিওগ্রাফি তাকে মুগ্ধ করেছে বলে জানিয়েছেন তিনি।

‘নাই নাভেল্লি’র ট্রেলারে দেখা যায়, মিরাটের এক বিশৃঙ্খল পরিবারে নববধূ হিসেবে প্রবেশ করে মোহিনী। প্রথম দেখায় তাকে আদর্শ বউ মনে হলেও, গল্প এগোনোর সঙ্গে সঙ্গে সামনে আসতে থাকে রহস্যময় নানা ঘটনা। পারিবারিক জীবনের নানা বিশৃঙ্খলার সঙ্গে গা ছমছমে হাস্যরস, অতিপ্রাকৃত ঘটনা ও ভারতীয় লোককথার মিশেলে এগিয়েছে সিনেমাটির গল্প। এ ছাড়া ‘রাবণ রাজ’ অংশে ইয়ামিকে একটি ডাইনি চরিত্রেও দেখা যাবে।

সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন হিমাংশু শর্মা ও দিব্য নিধি শর্মা। সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

রিসোর্টের আড়ালে অসামাজিক কার্যক্রম: বিপথগামী হচ্ছে যুব সমাজ

ইয়ামি গৌতম কি রহস্যময়ী?

Update Time : 08:57:31 am, Thursday, 15 October 2026