5:43 am, Thursday, 30 July 2026

ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইরানের আহ্বান

ডেস্ক রিপোর্ট :: ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গাজায় চলমান হামলার কথা তুলে ধরে মুসলিম দেশগুলোর প্রতি ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন।

সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার আরব ও মুসলিম নেতাদের সম্মেলনে রাইসি এ আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম সরকারগুলোর উচিত দখলদার ও আগ্রাসনকারী সরকারের সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করা।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংহঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর ইসরায়েল গাজায় পাল্টা অভিযান শুরু করে। সে থেকে ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে আরবলীগ ও ওআইসি(অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) জরুরি বৈঠকে বসে।

চলতি বছরের মার্চ মাসে ইরান ও সৌদি আরব সম্পর্ক পুনরুদ্ধারে সম্মত হওয়ার পর এ প্রথম রিয়াদ সফরে এলেন রাইসি।

তিনি সে সকল দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে তা ছিন্ন করতে এবং ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্থন দেয়ার আহ্বান জানান।

রাইসি ইহুদিবাদি শাসনের বিরুদ্ধে বাণিজ্য বয়কট বিশেষ করে জ¦ালানি ক্ষেত্রকে প্রাধান্য দেয়ারও আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, জায়নবাদী শাসনের যুদ্ধযন্ত্র এবং এর জ¦ালানি উভয়ই আমেরিকানদের অন্তর্গত। নিঃসন্দেহে মার্কিন সরকার এই অপরাধের কমান্ডার এবং প্রধান সহযোগী।

Tag :
About Author Information

Sirajul Islam

শ্রীমঙ্গলে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস ইয়াবা ও ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ইসরায়েলি সেনাবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করতে ইরানের আহ্বান

Update Time : 08:56:40 am, Sunday, 12 November 2023