10:36 am, Monday, 20 July 2026

ইসলামিক যুবফ্রন্টের কাউন্সিলে আল্লামা বাহাদুর শাহ্

সালেহ আহমদ ::ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশই যুবক। যুবরাই হচ্ছে দেশের উন্নয়ন-অগ্রগতির অন্যতম অনুঘটক। দেশের এ যাবৎকালের সব ধরনের সফল আন্দোলন-সংগ্রামে যুবসমাজের রয়েছে অনন্য কীর্তিগাঁথা। যে কোনো অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে যুবদের বীরোচিত ভূমিকা অদ্যাবধি জাতীয় ইতিহাসে দেদীপ্যমান। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দেশ-জাতির গৌরব ও অহঙ্কারের প্রতীক এ যুবসমাজ আজ ভিন্ন চেহারায় দৃশ্যমান।

শনিবার (১১ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনস্থ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের কাউন্সিল অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, যুবসমাজের ক্রমবর্ধমান মূল্যবোধের অবক্ষয়, অপরাধ প্রবণতা, অসহিষ্ণুতা, অসামাজিক কার্যকলাপ, সন্ত্রাস, হিপ্পিগিরি, ইভটিজিং সর্বোপরি মাদকাসক্তির মতো ইত্যাকার চরিত্র বিধ্বংসী কার্যক্রমে পশ্চাৎমুখীতায় ধাবিত হচ্ছে দেশ ও জাতি। এ পরিস্থিতি থেকে উত্তরণে ইসলামী আদর্শের চর্চা ও অনুশীলনের কোনো বিকল্প নেই।

তিনি যুবসমাজকে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আল্লামা এস এম ফরিদ উদ্দীন তাঁর বক্তব্যে বলেন, যুবমন হচ্ছে বৈপ্লবিক চেতনাসমৃদ্ধ। ইসলামের ইতিহাসে বড় বড় সাফল্যসমূহও যুবকদের হাত ধরে এসেছে। যুবকদের দ্বারাই সম্ভব অন্যায়-অসঙ্গতি, অসত্য-অসুন্দর, মজলুম-অসহায়জন তথা বঞ্চিত- নিপীড়িতদের পক্ষে সংগ্রামমুখর হয়ে একটি সুস্থ, সুন্দর, স্থিতিশীল ও শান্তির সমাজ বিনির্মাণ করা।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে সতস্ফূর্ত যোগদেয়া হাজারো যুবকদের স্বপ্নের প্লাটফর্ম ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কাউন্সিল ২০২৪ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের যুগ্ম মহাসচিব জননেতা আল্লামা মোশাররফ হোসেন হেলালী।

ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের আহবায়ক মাওলানা মোহাম্মদ মনির হোসাইনের সভাপতিত্বে এবং সচিব এস এম আবু ছাদেক ছিটুর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম আখতারী, ভাইস চেয়ারম্যান এড. এ এম একরামুল হক, সাংগঠনিক সচিব মুহাম্মদ তরিকুল হাসান লিংকন, ছৈয়দ হাফেজ আহমদ, সহ-অর্থ সম্পাদক এম ওয়াহেদ মুরাদ, ইসলামিক ফ্রন্ট নেতা জাকির হোসেন মিয়াজি প্রমুখ।

কাউন্সিলে মাওলানা মোহাম্মদ মনির হোসাইনকে সভাপতি, এস এম আবু সাদেক ছিটুকে সাধারণ সম্পাদক ও রাহাত হাসান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করে ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশের সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের হেক্সাস মৌলভীবাজার সফর, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

ইসলামিক যুবফ্রন্টের কাউন্সিলে আল্লামা বাহাদুর শাহ্

Update Time : 11:11:16 am, Sunday, 12 May 2024