3:04 am, Wednesday, 22 April 2026

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

কুলাউড়া প্রতিনিধি :: কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ১৩ ইউনিয়নসহ পৌরসভায় শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশু মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
রোববার ৩০ মে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার এর সভাপতিত্বে ও আরএমও ডা. মো. জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী প্রজম্মকে একটি সুন্দর ও সুস্থ জাতি উপহার দেয়ার স্বার্থে সরকারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মাক সহযোগিতার আহ্বান জানান।
সভায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এর উদ্দেশ্য উপস্থাপন করেন আরএমও ডা. মো. জাকির হোসেন।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার তার বক্তব্যে জানান, উপজেলা হাসপাতালসহ ৩১৩টি কেন্দ্রে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫ হাজার শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৫ হাজার শিশুসহ মোট ৫০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য ইতিমধ্যে প্রচার-প্রচারণাসহ সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ডা. নাজমুস সিয়াম রাফি, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার মো. জসিম উদ্দিন আহমেদ, এসআই সাদির উদ্দিন, এইচআই আব্দুল আউয়াল, রাসেল আহমেদ প্রমুখ।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা

Update Time : 12:17:24 pm, Sunday, 30 May 2021