4:53 am, Friday, 13 March 2026

উরফিকে আবারও হত্যার হুমকি

ডেস্ক রিপোর্ট : অশালীন পোশাক পরে সবসময় সমালোচনার শিকার হন উরফি জাভেদ। এসবে পাত্তা দেন না তিনি। সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে আরও বেশি অর্ধনগ্ন ছবি প্রকাশ করেন। তবে এবার বিপত্তিটা ভালোই বেঁধেছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল বুধবার ঘটেছে এ ঘটনা। উরফি নিজেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন সেই হুমকির মেইল। সেখানে লেখা আছে, ‘ভারতীয় সংস্কৃতিকে দূষিত করার জন্য আপনাকে মেরে ফেলা হবে। খুব শিগগির তোকে গুলি মেরে দেওয়া হবে।’

ওই ব্যক্তি আরও লেখেন, ‘দেশে তিনি যে পরিমাণ নোংরামি শুরু করেছেন, সেই কারণেই তাকে মেরে ফেলা উচিত।’ টুইটে এই হুমকির মেইল পোস্ট করে উরফি লেখেন, ‘আমার জীবনের প্রতিদিনের ঘটনা।’

তবে এ খবর শুনে অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন তার। একজন উত্তরে লিখেছেন, ‘তুমি চিন্তা করো না, অবিলম্বে আইনি সাহায্য নাও। যিনি মেইল পাঠিয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ লিখিয়ে এসো।’ অন্য একজনের বক্তব্য, ‘এদের এত গুরুত্ব দিও না, তুমি আমার জীবনে দেখা অন্যতম সাহসী মেয়ে। যারা কটূক্তি করছেন তাদের করতে দাও।’

এর আগেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল উরফিকে। গত বছরের ডিসেম্বরে তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়েছিল। বছর না ঘুরতে ফের প্রাণনাশের হুমকি দেওয়া হলো তাকে।

Tag :
About Author Information

Sirajul Islam

উরফিকে আবারও হত্যার হুমকি

Update Time : 06:31:33 am, Saturday, 19 August 2023