4:59 pm, Wednesday, 13 May 2026

বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা

বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির দায়ে অফিসবাজার সংলগ্ন একটি পেট্রোল পাম্পকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের সংকট পরিলক্ষিত করেন এবং জ্বালানি তেল সরবরাহ পাওয়ার সাথে সাথে তা বিক্রয়ের জন্য নির্দেশ প্রদান করেন। একই সাথে জনগণকে ধৈর্য্যরে সাথে জ্বালানি তেল সংগ্রহ করা এবং অপ্রয়োজনীয়ভাবে তেল মজুদ না করার অনুরোধ জানান। অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া জানান, জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রয়ের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ১টি মামলায় একজন পেট্টল পাম্প মালিককে পাঁচ হাজার টাকা অর্থদÐ প্রদান করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা

Update Time : 01:59:40 pm, Thursday, 12 March 2026