12:07 am, Monday, 8 June 2026

উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল মিলনায়তনে বুধবার (২২ নভেম্বর) বেলা ১২টায় স্কুলেরর প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’ ২০২৩।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক ইসমাইল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের অভিভাবক পরিষদের সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও বাইতুল আমান জামে মসজিদ এবং মাদরাসা কমিটির সভাপতি শাহিন আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আফসার মিয়া, মুহিন উদ্দিন, তাসলিমা জান্নাত চৈতি, ফেরদৌসি করিম, নিপা আক্তার এবং শর্মী সূত্রধর। অনুষ্ঠানে অতিথিবৃন্দ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।
২০২৩ শিক্ষাবর্ষের বার্ষিক শিক্ষা সমাপনী উপলক্ষে আনন্দ আয়োজনে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবকদের সরব উপস্থিতিতে ক্লাস পার্টি মিলনমেলায় পরিণত হয়। এসময় পুরো স্কুলজুড়ে বিরাজ করছিল উৎসবের আমেজ। ছোট সোনামণিরা মেতে ওঠেছিল উৎসবের আনন্দে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ডেঙ্গু পুরো জাতির জন্য একটি বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ‘ইয়ার এন্ডিং ক্লাস পার্টি’ অনুষ্ঠিত

Update Time : 09:55:24 am, Wednesday, 22 November 2023