4:09 am, Saturday, 22 August 2026

এক ঈদে ৪ চমক মেহজাবীনের

ডেস্ক রিপোর্ট : প্রতিটি নাটকেই কোনো না কোনো নতুন চরিত্র ও লুকে নিজেকে দর্শকদের সামনে উপস্থাপন করেন মেহজাবীন চৌধুরী। এবারও গল্পের একঘেয়েমি থেকে বেরিয়ে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করেছেন মেহজাবীন। সব চরিত্রেই নিজেকে ভেঙেচুরে গড়েন মেহজাবীন౼সে তো সবারই জানা। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ঈদুল ফিতর উপলক্ষ্যে নাটকের ট্রেলার প্রকাশ পেয়েছে মেহজাবীনের। রহস্য, রোমান্স, ভৌতিক, থ্রিলার চার ধরনের চার নাটকে চার ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে মেহজাবীন চৌধুরীকে। ভিকি জাহেদ পরিচালিত ‘চম্পা হাউজ’ ও ‘ঘুণ’, প্রবীর রায় চৌধুরী পরিচালিত ‘লাভ ভার্সাস ক্রাশ’ এবং কাজল আরেফিন অমির ‘হেল্প মি’ নাটকের ট্রেলার এক ফ্রেমে বন্দি করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন চৌধুরী।

বিচিত্রময় এসব নাটকে মেহজাবীনের বিপরীতে কাজ করেছেন আফরান নিশো, ফারহান আহমেদ জোভান ও খায়রুল বাশার। নাটকগুলো ঈদ ঘিরে বিভিন্ন মাধ্যমে দেখানো হবে।

‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৯’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর প্রথম ইফতেখার আহমেদ ফাহমির ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকে অভিনয় করেন মেহজাবীন। এরপর তিনি একে একে কাজ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেডসহ’ বেশকিছু নাটকে। ২০১৩-তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’ ছিল মেহজাবীনের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট। ২০১৭ সালে ঈদুল আজহায় মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘বড় ছেলে’-তে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও সম্প্রতি আলোচনায় আসেন মেহজাবীন চৌধুরী। জানা যায়, নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। খুব দ্রুত বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মেহজাবীন-রাজীব౼এমন গুঞ্জনও শোনা যাচ্ছে বিনোদন পাড়ায়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

এক ঈদে ৪ চমক মেহজাবীনের

Update Time : 07:51:40 am, Thursday, 28 April 2022