1:23 am, Friday, 22 May 2026

এলপিএলের দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল সাকিব

ডেস্ক রিপোর্ট :: কানাডার গ্লোবাল লিগ টি-২০ খেলে কলম্বোয় উড়ে এসে লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) প্রথম ম্যাচে ছড়িয়েছেন সাকিব আল হাসান আলো। ডাম্বুলা উরা’র বিপক্ষে সেই ম্যাচে ১৪ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসের পাশে ২৪ রান খরচায় শিকার করেছেন ১ উইকেট।

দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল সাকিব। বি-লাভ ক্যান্ডির বিপক্ষে গল টাইটান্সের অলরাউন্ডার সাকিব ২১ বলে ২ ছক্কায় ৩০ রানের পাশাপাশি মিতব্যয়ী বোলিংয়ে (৩-০-১০-২) পেয়েছেন ২ উইকেট।

তার এই অলরাউন্ড পারফরমেন্সে বি-লাভ ক্যান্ডিকে ৮৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে গল টাইটান্স। সাকিবে হাওয়ায় উড়ছে গল টাইটান্স। টানা ২ জয়ে লংকা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় সবার উপরে এখন গল টাইটান্স।

প্রেমাদাসায় মঙ্গলবার রাতে স্কোরশিটের চেহারা যখন ৬০/৩, তখন ৫ নম্বরে ব্যাট করতে নেমে টিম সেইফার্টকে দারুণ সাপোর্ট দিয়েছেন সাকিব। ১৪তম ওভারে কামিন্দু মেন্ডিজকে পর পর ২ বলে ফুলার বলে লং অফে এবং ডাউন দ্য উইকেটে স্ট্রেইট ছক্কা মেরেছেন গল টাইটান্স।

ইনিংসটা আরও বড় করতে পারতেন সাকিব। উদানাকে ২ রান নিতে যেয়ে টিম সেইফার্টের কলে সাকিব হয়েছেন রান আউট। দাবারের থ্রো থেকে উদানা নন স্ট্রাইক এন্ডে রান আউটে কাঁটা পড়েছেন সাকিব (২১ বলে ২ ছক্কায় ৩০)। সেইফার্টের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে ৫৫ বলে ৯৫ রানে রেখেছেন সাকিব অবদান।

এই পার্টনারশিপের কারণেই গল টাইটান্স পেয়েছে চ্যালেঞ্জিং স্কোর (১৮০/৫)।যে স্কোরে টিম সেইফার্টের স্কোর ৩৯ বলে ৫ বাউন্ডারি, ৫ ছক্কায় ৭৪)। সাকিবের রাতে রাজিথা (২/৮), নাগারাভা (২/১৫), তাবরিজ সামছি (২/২০) ২টি করে উইকেট পেয়েছেন।

এই স্কোরের জবাব দিতে এসে বি-লাভ ক্যান্ডি ৯৭ রানে অল আউট হয়েছে। সাকিব করেছেন দারুণ বোলিং (৩-০-১০-২)। ১৮টি ডেলিভারির মধ্যে সাকিব দিয়েছেন ১০টি ডট। একটিও বাউন্ডারি-ছক্কা খাননি। ওভারপ্রতি ৩.৩৩ হারে রান খরচায় ২টি ওয়াইড করেছেন।

৯ম ওভারে আউট সাইড অফ ডেলিভারিতে আসিফকে লং অফে ক্যাচ দিতে বাধ্য করেছেন সাকিব। ১৩তম ওভারে সাকিবের আর্ম বলে আনোয়ার জামাল হয়েছেন বোল্ড।

গল টাইটান্স : ১৮০/৫ (২০.০ ওভারে)
বি-লাভ ক্যান্ডি : ৯৭/১০ (১৭.১ ওভারে)
ফল : গল টাইটান্স ৮৩ রানে জয়ী।
প্লেয়ার অব দ্য ম্যাচ : টিম সেইফার্ট (গল টাইটান্স)।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

এলপিএলের দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল সাকিব

Update Time : 08:05:26 am, Wednesday, 2 August 2023