5:53 am, Wednesday, 22 April 2026

কনওয়েকে ফেরালেন শরিফুল

ডেস্ক রিপোর্ট::পুঁজি খুবই কম, মাত্র ১৩৭ রানের। স্পিন সহায়ক পিচ হওয়ার কারণে তবু জয়ের আশা দেখছে বাংলাদেশ। এখন যা করার, তার সবটাই করতে হবে বোলারদের। সেই দায়িত্বের শুরুটা করেছেন শরিফুল ইসলাম। লাঞ্চ বিরতি থেকে আসার পরই কিউই ওপেনার ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করেছেন এই বাঁহাতি পেসার। ১৫ বলে ২ রান করে সাজঘরে ফিরেছেন এই কিউই ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৭ রান। টম ল্যাথাম ৩ রানে অপরাজিত আর কেন উইলিয়ামসন খেলছেন ২ রান নিয়ে।

দ্বিতীয় ইনিংসে জাকির হাসানের ফিফটির সুবাদে কোনো মতে ১৪৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে ব্যাট করে ৮ রান এগিয়ে ১৮০ রান করেছিল নিউজিল্যান্ড।

চতুর্থ দিনে অ্যাজাজ প্যাটেল আর মিচেল স্যান্টনারের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারিয়েছেন বাংলাদেশের ব্যাটাররা। কিন্তু অপরপ্রান্ত ধরে রেখেছেন ওপেনিংয়ে নামা জাকির হাসান। অবশেষে চাপের মুখে থেকেও টেস্ট ক্যারিয়ারের তৃতীয় ফিফটি হাঁকিয়েছেন এই টাইগার ব্যাটার।

নাজমুল হোসেন শান্ত, মুুুুুমিনুল হক, মুশফিকুর রহিম ও নাঈম হাসান, তাইজুলের সঙ্গে ছোট ছোট জুটি করে ৮৬ বলে ৫৯ রান করেন জাকির।

নিউজিল্যান্ডের হয়ে ৬ উইকেট শিকার করেন অ্যাজাজ প্যাটেল। ৩টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার। ১টি উইকেট তুলে নেন টিম সাউদি।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কনওয়েকে ফেরালেন শরিফুল

Update Time : 07:12:46 am, Saturday, 9 December 2023