11:39 pm, Friday, 22 May 2026

কমলগঞ্জে ওএমএস এর চাউল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ওএমএস এর চাউল/আটা বিতরণে অনিয়মের অভিযোগ ভুক্তভোগীদের। সরেজমিনে গিয়ে
দেখা যায় উপজেলার মুন্সিবাজার পাম্প সিটি এলাকায় ওএমএস এর চাউল আটা নিতে আসা মানুষের দীর্ঘ লাইন। উপস্থিত উপকার ভোগীরা জানান, ৫ কেজি চাউল আটা কিনলে ৫০০ /১০০০ গ্রাম কম পাচ্ছেন তারা এবং বিত্তশালী এবং ব্যবসায়ীদের কাছে নিয়মবহির্ভূত বিক্রির অভিযোগ রয়েছে। চাউল নিতে আসা হেলন বেগম জানান,আমার নিজ চোখে দেখেছি এক বস্তা চাউল বিক্রি করছেন ডিলার এবং বাজারের ব্যবসায়ী একজন ২০ কেজি চাউল নিয়ে যাচ্ছেন আমরা আসলে চাউল পাইনা। দিনমজু সুরেশ জানান, ৫ কেজি চাউল কিনে নিলে ৫০০ গ্রাম কম মিলে এবং নিয়ম বহির্ভূত বিভিন্ন শ্রেণীর নেতাদের কাছে চাউল আটা বিক্রি করার কারনে আমরা দীর্ঘ সময় লাইনে থাকার পর শুন্য হাতে বাড়ি ফিরতে হয় এবং মানুষের সাথে দুর্ব্যবহার করেন তারা । দিনমজুর শুকুর মিয়া বলেন, ৫কেজি চাউল কিনলে ৩৫০ গ্রাম কম ও আটা ৩০০গ্রাম কম দিচ্ছেন তারা, আমরা প্রতিবাদ করলেও তারা কর্ণপাত করেন নাই। এব্যাপারে নাম তালিকা ভুক্ত করার দায়িত্বে থাকা লুৎফুর রহমান নামে এক লোক নিজেকে ওএমএস এর ডিলার পরিচয় দিয়ে সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বিষয়টি দেখতেছেন বলে জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কমলগঞ্জে ওএমএস এর চাউল-আটা বিতরণে অনিয়মের অভিযোগ

Update Time : 11:32:31 am, Tuesday, 1 October 2024