3:26 am, Friday, 16 October 2026

কমলগঞ্জে গোয়েন্দা পুলিশি অভিযানে ১৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ১৩৫ পিস ইয়াবাসহ মাদক দুই কারবারিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) রাত ৯টা পাচঁ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চৌমুনা সিএনজি স্ট্যান্ডের সামনা থেকে ১৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে জিলই মিয়া ওরফে জিলাই মিয়া (৩২) ও রাজনগর উপজেলার প্রেম নগর এলাকার মৃত গোলাপ মিয়ার ছেলে বর্তমানে গুলের হাওর বসবাসকারী আফাং মিয়া (৪২)। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান জানান,জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল ১৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

কমলগঞ্জে গোয়েন্দা পুলিশি অভিযানে ১৩৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Update Time : 10:09:19 am, Friday, 3 June 2022