1:36 am, Thursday, 26 March 2026

কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু গড় (২৩) নামে এক চা শ্রমিক সন্তান যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানে এ ঘটনাটি ঘটে। রোববার শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অভিযুক্ত রাজু গড় শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে নিয়ে যায় এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন। শনিবার (ঈদের দিন) শিশুটিকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিষয়টি জানাজানি হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি পুলিশকে অবহিত করলে ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করে। ভিকটিম শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

তবে অভিযুক্তের বাবা সৎনারায়ণ গড়ের দাবি, তার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি বলেন, ‘শিশুটিকে কেবল চড়-থাপ্পড় মারা হয়েছিল। আগের বিরোধের ঘটনায় মিথ্যা এ ঘটনা সাজানো হয়েছে।’

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, ‘শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়েই পাত্রখোলা চা বাগানে অভিযুক্তের বাড়ি পুলিশ ঘিরে রাখে। পরে থানায় মামলা দারের করার পর রাজু গড়কে গ্রেপ্তার করা হয়। গত সোমবার (২৩ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

Update Time : 11:37:15 am, Tuesday, 24 March 2026