কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলক্রসিং এলাকায় পড়ে সিলেটগামী আন্ত:নগর টেনে কাটা পড়ে অজ্ঞাত7নামা (৫০) একজনের মৃত্যু হয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, রোববার রাত ৮.২০ মিনিটের সময় শমশেরনগর রেলক্রসিং এলাকায় সিলেটগামী আন্তঃনগর কালনী এক্সপ্রেস টেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা লোকটি মানসিক রোগী ছিল। তিনি আরও বলেন, তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
4:32 pm, Wednesday, 18 November 2026
News Title :
কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 06:47:03 am, Monday, 18 October 2021
- 938 Time View
Tag :
Popular Post




























