6:21 am, Thursday, 21 May 2026

ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে নিহত প্রবাসী আহমদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে

সৈয়দ মিছবাহ: ইরানের পাল্টা মিসাইল হামলায় দুবাইয়ে নিহত প্রবাসী বাংলাদেশি আহমদ আলীর মরদেহ সোমবার (৯ মার্চ) মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজী টেকা এলাকায় তার নিজ বাড়িতে পৌঁছেছে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতের মরদেহ নিয়ে বাড়িতে এসে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।
মরদেহ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও স্থানীয় বাসিন্দারা শেষবারের মতো তাকে দেখতে ভিড় করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিহতের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসে থাকা বাংলাদেশিদের যেকোনো সংকটে সরকার সবসময় পাশে রয়েছে এবং নিহতের পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় দুবাইয়ে অবস্থানকালে আহমদ আলী নিহত হন। তিনি দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে দুবাইয়ে বসবাস করছিলেন এবং সেখানে পানিবাহী একটি গাড়ির চালক হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার সকালে তার মরদেহ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসীকল্যাণ মন্ত্রী তা গ্রহণ করেন। পরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের স্বজনরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ঘটনার পর থেকে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে তাদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। তারা নিহত আহমদ আলীর জন্য রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ারও দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে নিহত প্রবাসী আহমদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছেছে

Update Time : 11:21:57 am, Monday, 9 March 2026