5:06 am, Thursday, 21 May 2026

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, অগ্নিনির্বাপণ ও উদ্ধার বিষয়ক ড্রিলিং প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মৌলভীবাজারের আয়োজনে বুধবার সকালে ফায়ার সার্ভিস অফিস প্রাঙ্গণের সামনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা পুলিশের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ ও উদ্ধার ড্রিলিং প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে আগুন নিয়ন্ত্রণ, আহত ব্যক্তিকে উদ্ধার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মৌলভীবাজার আবুল খয়ের। সভায় সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মৌলভীবাজারের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এসএম সানাউল্লাহ।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দেশের মানুষের জানমাল রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্ব প্রশংসনীয়। তিনি জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নিরাপত্তা বিধি মেনে চলা এবং দুর্যোগ মোকাবিলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ফায়ার সার্ভিসের কার্যক্রম ও জননিরাপত্তায় তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : 12:44:39 pm, Wednesday, 20 May 2026