12:30 am, Wednesday, 22 April 2026

কুলাউড়ায় বিদ্যুৎস্পর্শে প্রবাসীর মৃত্যু

কুলাউড়া সংবাদদাতা: কুলাউড়া পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডে বিদ্যুৎস্পর্শে ২৩ জুলাই রোববার তারেক মিয়া (৪০) নামক প্রবাস ফেরৎ এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি লস্করপুর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ মাসের ছুটিতে দেশে এসেছিলেন।
স্থানীয় লোকজন জানান, তারেক মিয়া তার বাড়ির পাশের বেলা আনুমানিক একটায় পুকুরে মাছ শিকারের জন্য পানি সেচের মেশিন লাগান। এসময় পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তার সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় পরিবার ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের কমিশনার জয়নাল আবেদীন বাচ্চু বিদ্যুৎস্পর্শে তারেক মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, তারেক মিয়া সংযুক্ত আরব আমিরাত থেকে ৬ মাসের ছুটিতে দেশে আসেন। আর ২ মাস পরে তার প্রবাসে ফেরৎ যাওয়ার কথা। এরই মধ্যে দূর্ঘটনায় তার মৃত্য হলো।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

কুলাউড়ায় বিদ্যুৎস্পর্শে প্রবাসীর মৃত্যু

Update Time : 12:29:08 pm, Sunday, 23 July 2023