2:11 pm, Thursday, 23 April 2026

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

বিকুল চক্রবর্তী: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাসাস আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের ৬ষ্ঠ দিনে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল জনতা থিয়েটারের নাটক “বৈশাখী হাওয়া”।

একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রচিত নাটক বৈশাখী হাওয়া’তে সমাজের অতিলোভ, মাদক, পরিবেশ ধ্বংস ও কুসংস্কারের বিষয়টি উঠে এসেছে। নাটকটিতে অভিনয় করেছেন শিক্ষক রনজিত রায় রন, সাংবাদিক সুমন বৈদ্য, বাবলু আচার্য, অজয় শর্মা, রফিক মিয়া, শিমুল পাল, রূপেশ দেব ও সাংবাদিক বিকুল চক্রবর্তী। নাটকটিতে নির্দেশনা দেন শ্যামল আচার্য।

পরে জনতা থিয়েটারের শিল্পীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকি, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা মকসুদ আলী, উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মশিউর রহমান রিপন, সদস্য সচিব শ্যামল আচার্য, জাসাস শ্রীমঙ্গল-এর আহ্বায়ক মাহবুবুর রহমান লিংকন, যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান বাপ্লি, সদস্য সচিব সাইদুল হক দুলাল, সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, জনতা থিয়েটারের প্রাক্তন সভাপতি ঝিনুক বৈদ্য, সাংবাদিক কাওছার ইকবাল ও আবৃত্তি শিল্পী সংগীতা।

এ ছাড়াও একই দিনে অনুষ্ঠিত হয় সুরমা অপেরা পরিবেশিত যাত্রাপালা লায়লী-মজনু’। সংগীত পরিবেশন করে কচিকাচার মেলা, কলেজ থিয়েটার, ফাগুন সংগীত বিদ্যালয়, সোনার বাংলা বাউল দল ও চা জনগোষ্ঠীর আদিবাসী ফন্ট-এর শিল্পীরা।

উল্লেখ্য, শ্রীমঙ্গল জাসাস এর আয়োজনে ও সকল সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় চলছে ৭ দিনের বৈশাখী উৎসব।

Tag :
About Author Information

Sirajul Islam

‘স্মার্ট কৃষি’ গড়তে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার

শ্রীমঙ্গল বৈশাখী উৎসবে জনতা থিয়েটারের “বৈশাখী হাওয়া” নাটক মঞ্চস্থ

Update Time : 12:39:20 pm, Monday, 20 April 2026