2:12 am, Wednesday, 22 April 2026

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট :: সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

সৌদি আরবের স্থানীয় সময় শুক্রবার রাত আনুমানিক ১টায় ব্যবসার কাজে জেদ্দার গারনিয়া এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রেইলার ধাক্কা দিলে তাদের বহনকারী গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলে হারিছ উদ্দিনের মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই শরিফ উদ্দিন এই খবর নিশ্চিত করেছেন। নিহত হারিছ উদ্দিন জেদ্দায় ব্যবসা করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় শফিক আহমেদ তালুকদার নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাকে জেদ্দার কিং আবদুল আজিজ হসপিটালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত হারিছের মরদেহ একই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

নিহত হারিছ উদ্দিনের দেশের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়ন কাদিরগ্রামে।

তার মৃত্যুতে জেদ্দার সিলেট কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Update Time : 04:58:09 am, Saturday, 16 April 2022