3:43 am, Wednesday, 22 April 2026

শ্রীমঙ্গলে বিরলপ্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের একটি বসতঘর থেকে বিরলপ্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সিরাজনগর এলাকার গোবিন্দ দেব বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, সিরাজনগর এলাকার গোবিন্দ বাবুর বসতঘরের বারান্দায় হঠাৎ একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়, পরে নিজেই ঘটনাস্থলে পৌঁছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে স্থানীয় বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

তিনি বলেন, প্রথমে লজ্জাবতী বানরটি দেখে বসরঘরের লোকজন হাল্লা চিৎকার শুরু করে এবং বিরলপ্রাণীটি মানুষের ভয়ে আতংকিত হয়ে পড়ে।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। লাউয়াছড়া বনে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) লজ্জাবতী বানরকে বিপন্ন প্রাণী হিসেবে লাল তালিকাভুক্ত করেছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শ্রীমঙ্গলে বিরলপ্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার

Update Time : 01:25:25 pm, Thursday, 26 June 2025