10:17 am, Friday, 22 May 2026

আজ ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ এশিয়ায় তার ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে আজ শনিবার ঢাকায় আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড।

আন্ডার সেক্রেটারি নুল্যান্ড বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ‘অংশীদারত্ব সংলাপ’ এবং নয়াদিল্লিতে পররাষ্ট্র দপ্তরে কনসাল্টেশনে অংশ নেবেন। প্রতিনিধি দলের অন্যান্য সিনিয়র সদস্যদের মধ্যে রয়েছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সচিব ডোনাল্ড লু ও নীতি বিষয়ক উপ-আন্ডার সেক্রেটারি আমান্ডা ডরি।

সফরের আগে তিনি বলেন, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা সফরের জন্য আমরা উন্মুখ। সমগ্র ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, ১৯-২৩ মার্চ বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় প্রতিনিধিদলের সফরের সময় নুল্যান্ড ইন্দো-প্যাসিফিক অংশীদারদের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি এবং সহযোগিতার ওপর জোর দেবেন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অষ্টম অংশীদারিত্ব সংলাপ আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আন্ডার সেক্রেটারি নুল্যান্ড এবং প্রতিনিধি দল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য অর্থনৈতিক অংশীদারিত্বকে শক্তিশালী করতে এবং সম্পর্ককে আরো গভীর করতে সুশীল সমাজ এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

আজ ঢাকায় আসছেন মার্কিন আন্ডার সেক্রেটারি

Update Time : 06:27:09 am, Saturday, 19 March 2022