2:10 am, Wednesday, 29 July 2026

সড়ক পারাপারকালে সিএনজির ধাক্কায় প্রান গেলো সালমার: ঘাতক চালক পলাতক

স্টাফ রিপোটার: মৌলভীবাজার- শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বরের মোকাম বাজার এলাকার বাসিন্দা রসিদ মিয়ার মেয়ে সড়ক দুর্ঘটনায় ছালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যার দিকে সদর থানাধীন নিতেশ্বর মোকাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় মোকামবাজার গাজীর মোকাম এলাকার সামনের সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার ভাতিজা পাপ্পু দুর্ঘটনাকারী সিএনজিতেই করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, আহত নারীকে হাসপাতালে পৌঁছে দিয়েই সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক সিএনজি চালককে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

সড়ক পারাপারকালে সিএনজির ধাক্কায় প্রান গেলো সালমার: ঘাতক চালক পলাতক

Update Time : 03:00:07 pm, Monday, 13 April 2026