3:45 am, Wednesday, 22 April 2026

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের আগে দুই দল এ বছরই মুখোমুখি হয়েছে ৪ বার। এর মধ্যে ২টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং আফগানিস্তান। সর্বশেষ পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ ৮৯ রানে হারিয়েছিলো আফগানদের।

সেই ম্যাচে জয়ের সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আজ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি আফগানদের। এই ম্যাচেও জয় দিয়ে শুরুর করার লক্ষ্য বাংলাদেশের।

সে লক্ষ্যে টস করতে নেমে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির বিপক্ষে জিতলেন সাকিব আল হাসান। টস জিতেই আফগানদের ব্যাট করতে পাঠালেন বাংলাদেশ অধিনায়ক।

একাদশে আছেন দুই স্বীকৃত ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও।

বোলিং বিভাগের দিকে তাকালে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ।

আফগানিস্তানও আজ পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামছে বাংলাদেশের বিপক্ষে। হাশমতউল্লাহ শহীদি অধিনায়কত্বে দলে আরও আছেন রশিদ খান, ফজল হক ফারুকি এবং রহমানউল্লাহ গুরুবাজরা।

বাংলাদেশ একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ:
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, আজমত উল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজল হক ফারুকি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Update Time : 06:51:38 am, Saturday, 7 October 2023