এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ : নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শফিকুল ইসলাম এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্সের সহযোগিতায় আজ বুধবার মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, বেকারীতে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত খাদ্য পণ্যের গাঁয়ে উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য লেখা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে সাতগাঁও বাজারে অবস্থিত মুন্নী বেকারীকে ১৫ হাজার টাকা, মাশাল্লাহ স্টোরকে ১০ হাজার টাকা আরোপ ও তা আদায় করা হয়। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।
10:09 pm, Wednesday, 19 August 2026
News Title :
শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওসহ বিভিন্ন স্থানে ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:59:34 pm, Wednesday, 16 August 2023
- 500 Time View
Tag :
Popular Post






























