10:18 am, Monday, 24 August 2026

মৌলভীবাজার পুলিশ লাইন্স স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মৌলভীবাজার পুলিশ লাইন্স মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, কেরাত প্রতিযোগিতা, কুইজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে
আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা মহোদয়।

মাননীয় পুলিশ সুপার মহোদয় পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) এর তাৎপর্য এবং মহানবী হজরত মুহাম্মদ (স.) এঁর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তিনি সকল শিক্ষার্থীদের মহানবী (স.) এঁর আদর্শ মেনে জীবন গঠন করার আহবান জানান।

আলোচনা শেষে পুলিশ সুপার মহোদয় পুলিশ লাইন্স স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কেরাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদর্শন কুমার রায় (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), আরওআই পুলিশ পরিদর্শক জনাব মোঃ আব্দুল কাইয়ুম, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ড. আবু তাহের ও সম্পাদক চৌধুরী মোহাম্মাদ মেরাজ

মৌলভীবাজার পুলিশ লাইন্স স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত

Update Time : 10:21:04 am, Monday, 16 September 2024