12:16 am, Friday, 14 August 2026

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার সূর্যোদয়ের সাথেই সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, থানা পুলিশ, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড়লেখা প্রেসক্লাব, মৌলভীবাজার পল্লীবিদ্যুৎ সমিতি বড়লেখা আঞ্চলিক কার্যালয়, বাংলাদেশ স্কাউটস্ বড়লেখা উপজেলা, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস প্রমূখ। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৃত্যুর পর দেহের অঙ্গ দানের অঙ্গীকার—মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে ‘বৃক্ষকন্যা’ সাদিয়া আক্তারকে সম্মাননা

বড়লেখায় বিনম্র শ্রদ্ধায় জাতির জনকের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

Update Time : 10:52:21 am, Sunday, 15 August 2021