শেখ রিয়াদ ইসলাম স্বপ্ন: চলমান লকডাউনের মাঝে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মৌলভীবাজারে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। গতকাল বুধবার অগ্রণী ব্যাংকের অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৫৪জন কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ১৫৪জন কর্মহীনদের মধ্যে ২৭জন পত্রিকা হকার,২১জন ফুলের কারিগর,২৬জন মুচি,৩০জন সেলুনের কর্মচারী ও ৫০জন ইমাম ছিলেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫কেজি চাল,একটি কাপড়,আধা লিটার তেল,একটি সাবান,এক কেজি ছোলা,এক কেজি চিনি,এক কেজি লবণ,এক কেজি ডাল। এ বিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,করোনার সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এমন অবস্থায় অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। তাই গতবারের মতো এবারও সেই সকল মানুষের পাশে আছে সরকার। ত্রাণ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের কর্মকতারা উপস্থিত ছিলেন।
8:36 pm, Friday, 22 May 2026
News Title :
কর্মহীনদের মাঝে জেলা প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:21:39 pm, Wednesday, 5 May 2021
- 532 Time View
Tag :
Popular Post

























