5:09 am, Wednesday, 18 November 2026

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট-৩ আজ

ক্রীড়া ডেস্ক : ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট-৩ আজ বৃহস্পতিবার (২১ জুলাই) টঙ্গির শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আর্চার র‌্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টটি শুধুমাত্র একক ইভেন্টে অনুষ্ঠিত হবে।

রিকার্ভ পুরুষ, রিকার্ভ মহিলা, কম্পাউন্ড পুরুষ ও কম্পাউন্ড মহিলা বিভাগে প্রথম স্থান অর্জনকারী আর্চাররা প্রতিমাসে সাত হাজার টাকা এবং ২য় স্থান অর্জনকারী আর্চাররা পাঁচ হাজার টাকা করে ভাতা পাবেন।

ইতোমধ্যে ‘ন্যাশনাল র‌্যাংকিং ওপেন টুর্নামেন্টে-১ এ ১ম ও ২য় স্থান অর্জনকারী আটজন আর্চার মাসিক ভাতা পেয়ে আসছেন এবং পরবর্তী র‌্যাংকিং টুর্নামেন্টে ১ম ও ২য় স্থান অর্জনকারী ৮জন আর্চার মাসিক ভাতা পাবেন। উল্লেখ্য এ বছর আরও একটি ‘ন্যাশনাল র‌্যাংকিং ওপেন টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হবে।

Tag :
About Author Information

Sirajul Islam

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আর্চারি টুর্নামেন্ট-৩ আজ

Update Time : 07:45:34 am, Thursday, 21 July 2022