1:13 am, Thursday, 19 November 2026

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিফা র‍্যাংকিংয়ের পাঁচে মরক্কো

ডেস্ক রিপোর্ট : ফিফা পুরুষ ফুটবল র‍্যাংকিংয়ে নতুন ইতিহাস গড়েছে মরক্কো। প্রথম আরব দেশ হিসেবে র‍্যাংকিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে তারা।

আগের সেরা অবস্থান ছিল সপ্তম। সেখান থেকে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে আফ্রিকার দেশটি।

১৯৯৪ সালে নাইজেরিয়ার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবেও এই কীর্তি গড়ল মরক্কো।
রোববার প্রকাশিত র‍্যাংকিংয়ে পয়েন্টের হিসাবে ব্রাজিল ও পর্তুগালকে পেছনে ফেলেছে মরক্কো।

সাম্প্রতিক আন্তর্জাতিক ও মহাদেশীয় ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছে তারা।
বিশ্বকাপেও আফ্রিকা ও আরব বিশ্বের প্রতিনিধিত্ব করে একাধিক ইতিহাস গড়েছে মরক্কো।

টানা দুই আসরে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রথম আফ্রিকান ও আরব দেশ তারা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে সেমিফাইনালে উঠে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে নজির গড়েছিল ‘অ্যাটলাস লায়ন্স’রা। তবে পরের আসরে সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেনি তারা। দুই আসরেই শেষ পর্যন্ত ফ্রান্সের কাছে হেরে বিদায় নিতে হয়।
উত্তর আমেরিকায় বিশ্বকাপের পরও দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে মরক্কো। ২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) বাছাইপর্বে এখন পর্যন্ত শতভাগ জয়ের রেকর্ড তাদের। শুক্রবার সর্বশেষ ম্যাচে নিজ মাঠে নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে মোহাম্মদ ওহাবির দল। রাবাতের গ্যালারিভর্তি দর্শকদের সামনে দাপুটে ফুটবল খেলেছে তারকাসমৃদ্ধ দলটি। গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে তারা।

তবে মরক্কোর সর্বশেষ আফকন শিরোপা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেনেগালের আপিলের পর বিষয়টি এখন ক্রীড়া সালিশি আদালতে (সিএএস) বিচারাধীন। চলতি বছরের জানুয়ারিতে রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক মরক্কোকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। কিন্তু ম্যাচের শেষ দিকে পেনাল্টির সিদ্ধান্তের প্রতিবাদে ১৪ মিনিটের জন্য মাঠ ছেড়ে চলে যান সেনেগালের খেলোয়াড়েরা। কয়েকজন খেলোয়াড় ড্রেসিংরুমেও চলে গিয়েছিলেন। পরে তারা মাঠে ফিরে খেলা চালিয়ে যান। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। এরপর অতিরিক্ত সময়ে গোল করে জয় নিশ্চিত করে সেনেগাল।

তবে দুই মাস পর আফ্রিকান ফুটবল কনফেডারেশনের (সিএএফ) আপিল বোর্ডের সিদ্ধান্তে পাল্টে যায় ফাইনালের ফল। মাঠ ছেড়ে যাওয়ায় সেনেগালকে ম্যাচে পরাজিত ঘোষণা করে ৩-০ গোলে জয়ী হিসেবে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। সেনেগাল এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিএএসে আপিল করেছে।

বিতর্কিত এই শিরোপাটি মরক্কোর ইতিহাসে দ্বিতীয় আফকন ট্রফি। এর আগে ১৯৭৬ সালে প্রথমবার মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল তারা। ২০৩০ বিশ্বকাপের সহ-আয়োজকও মরক্কো।

Tag :
About Author Information

Sirajul Islam

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিফা র‍্যাংকিংয়ের পাঁচে মরক্কো

Update Time : 09:19:14 am, Monday, 16 November 2026