1:48 pm, Friday, 17 April 2026

মিশরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২

ডেস্ক রিপোর্ট : মিশরের পূর্বাঞ্চলীয় হুরগাদা রিসোর্ট নগরীর কাছে রোববার একটি ট্রাকের সাথে এক মিনিবাসের সংঘর্ষে ১২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

এক বিবৃতিতে বলা হয়, ১২ জন মারা গেছে ও ৩০ জন আহত হয়েছে। আহতদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর এএফপি’র।

আদালতের একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, প্রসিকিউটররা লোহিত সাগরের উপকূল বরাবর হুরগাদা ও রাস গরিবের মধ্যবর্তী সড়কে দুর্ঘটনাটির তদন্ত শুরু করেছেন।

মাত্র কয়েকদিন আগে নীল ডেল্টায় একটি মিনিবাস উল্টে একটি খালে পড়ে ২০ জন নিহত হওয়ার পর এ দুর্ঘটন ঘটলো।

১০৪ মিলিয়ন বাসিন্দার দেশটিতে গত বছর সড়ক দুর্ঘটনায় ৭,০০০ জনের মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

মিশরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১২

Update Time : 08:18:31 am, Monday, 21 November 2022